ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

কেরানীগঞ্জে পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৩১ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৩১ সময়
কেরানীগঞ্জে পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।


শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।


গ্রেপ্তাররা হলেন— সিরাজুল ইসলাম (৫০), সুমন (৪২), রিপা আক্তার নিপা (২০), সনি আক্তার ফারজানা (২৩) ও মোছা. রুবিনা আক্তার (৩৫)।


সফিকুর ইসলাম জানান, ডিবির তিনটি চৌকস দল গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ ও দোহার থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।


তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দোহার থানার জয়পাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকুতুব এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমনকে গ্রেপ্তার করা হয়।


এ ছাড়া কেরানীগঞ্জ মডেল থানার মনু ব্যাপারীর ঢাল এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।


ডিবি পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।


গ্রেপ্তারদের বিরুদ্ধে দোহার, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ