চট্টগ্রামের মিরসরাইয়ে রেল লাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সেলিম বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে রেল লাইনের ওপর গিয়ে দেখি একটি মরদেহ পড়ে আছে। পরে মিরসরাই থানা ও চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর পাঠালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি টিম পাঠিয়েছি এবং আমি নিজে এসেছি। মরদেহটি দেখে ধারণা করা যাচ্ছে, ট্রেন থেকে পড়ে মারা গেছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর পাঠানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।’
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, ‘খৈয়াছড়া নাথপাড়া এলাকায় রেল লাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি।
যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন