ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

হাদি হত্যাচেষ্টায় আটক আরও ২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এ
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৯ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৯ সময়
হাদি হত্যাচেষ্টায় আটক আরও ২ ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৮ জনকে আটক করা হলো বলে জানিয়েছে পুলিশ।


হাদি হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হলে আটককৃতদের মধ্যে ঘটনার সময় ব‍্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঘটনার দুদিন পর রোববার মধ্যরাতে হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে।


ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।


গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা