ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

হাদিকে হত্যাচেষ্টা: যেভাবে ভারতে পালালো ২ সন্দেহভাজন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুজন সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে।রোববার
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময়
হাদিকে হত্যাচেষ্টা: যেভাবে ভারতে পালালো ২ সন্দেহভাজন ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুজন সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে।


রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এক বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে যমুনা নিউজকে।


সূত্র জানিয়েছে, ওই দুই সন্দেহভাজন– ফয়সাল ও আলমগীর শুক্রবার (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পালটে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেয়া হয়, পরে আরেকজন তাদের রিসিভ করে নিয়ে যান।


মোটরসাইকেলচালক কে ছিলেন, তা এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ। ইতোমধ্যে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।


উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।


হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা