ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

রাজধানীতে আবারও বাসে আগুন

রাজধানীর বাড্ডায় বাসে ফের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। মাত্র দুই
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৬ সময়
রাজধানীতে আবারও বাসে আগুন ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় বাসে ফের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। মাত্র দুই দিনের ব্যবধানে বাড্ডায় বাসে আগুন দেয়ার এমন ঘটনা ঘটলো।


রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অছিম পরিবহনের মিরপুরগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের সামনের সড়কে বাসটিতে আগুন দেয়া হয়। কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।


এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা