ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ২টি ভাটা উচ্ছেদ

পঞ্চগড় জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পরিচালিত ইটভাটা
  • আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২৭ সময়
পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ২টি ভাটা উচ্ছেদ ছবি : সংগৃহীত

পঞ্চগড় জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পরিচালিত ইটভাটা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।


শনিবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় অবস্থিত মেসার্স জে এ বি ব্রিকস এবং বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স বি বি ব্রিকস নামক দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাটার চিমনি ভেঙে ফেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেইসাথে, জ্বালানো আগুন নিভিয়ে দেয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়। 


জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ অভিযানে পরিবেশ অধিদফতর পঞ্চগড়-এর সহকারী পরিচালক জনাব মো. ইউসুফ আলীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন, জেলা পুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে। 


এদিকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান তার ফেসবুক পোস্টে বলেন, ব্যবসায়ীদের বলবো- অবৈধ ইটভাটায় বিনিয়োগ করবেন না। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমতি নিয়ে ইটভাটা পরিচালনা করুন। কোনো প্রলোভন বা হুমকিতে আমি বিন্দুমাত্র বিচলিত হই না।


তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার সব অবৈধ ইটভাটার তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে স্কুলের আশপাশে অবস্থিত ইটভাটাগুলো উচ্ছেদ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে। এ সময়, আগামী মৌসুমের শুরুতেই কোনো অবস্থাতেই অবৈধ ইটভাটা চালু করতে দেয়া হবে না বলেও জানান তিনি।


জেলা প্রশাসনের এ অভিযানে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি