ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

শাহরুখকে দেখে হাত বাড়িয়ে দিলেন মেসি

প্রায় সাড়ে ১২ ঘণ্টার সফর শেষে কলকাতায় এসে পৌঁছেছেন লিওনেল মেসি। কঠোর নিরাপত্তায় এই কিংবদন্তি ফুটবলারকে বিমানবন্দর থেকে
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫১ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫১ সময়
শাহরুখকে দেখে হাত বাড়িয়ে দিলেন মেসি ছবি : সংগৃহীত

প্রায় সাড়ে ১২ ঘণ্টার সফর শেষে কলকাতায় এসে পৌঁছেছেন লিওনেল মেসি। কঠোর নিরাপত্তায় এই কিংবদন্তি ফুটবলারকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যান আয়োজকরা। আর হোটেল প্রবেশ করতেই মেসির সঙ্গে দেখা হয়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের।


হোটেলে শাহরুখ খানকে দেখেই হাসি মুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র।


এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।

অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ছিল তার ছেলে আব্রাহাম খান, আয়োজক শতদ্রু দত্ত এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।


জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতায় নামেন তারা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনিতে বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে তিনি বের হন ৩টা ২২মিনিটে।


বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড়। তাকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ