ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা শিবিরের আইনের শাসন-মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের অঙ্গীকার সুরা আদিয়াতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের জীবনের প্রথম আলোকবর্তিকা বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

মালিবাগে রিহ্যাব সেন্টারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর মালিবাগ এলাকায় একটি রিহ্যাব সেন্টারে মারামারির ঘটনায় গুরুতর আহত রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের এক যুবকের মৃত্যু
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
মালিবাগে রিহ্যাব সেন্টারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগ এলাকায় একটি রিহ্যাব সেন্টারে মারামারির ঘটনায় গুরুতর আহত রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তানভীর রাজবাড়ীর বালিয়াকান্দি থানার আব্দুল খালেকের ছেলে। পরিবারে দুই ভাই ও এক বোন।


তানভীরের ভাই মো. মনিরুল ইসলাম জানান, তার ভাই আগে নেশাগ্রস্ত ছিলেন এবং চিকিৎসার জন্য তাকে মালিবাগের একটি রিহ্যাবে ভর্তি করা হয়।


তিনি অভিযোগ করে বলেন, গতকাল রিহ্যাবের একটি ছেলের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়। তখন সে আমার ভাইয়ের অণ্ডকোষে লাথি দেয় এবং মারধর করে। এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে।


পরে তারা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হয়। আজ বিকেলে ওরা ফোন দিয়ে জরুরি দেখা করতে বলে। আমরা ঢামেকে এসে আমার ভাইকে মৃত অবস্থায় পাই।

তিনি আরো বলেন, আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে।


এর বিচার চাই। চার মাস পরই আমার ভাই সেখান থেকে বের হয়ে আসত, এ কথা তারাই জানিয়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তানভীরের মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা