ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

গভীর গর্তে শিশু; আলভী বললেন, টেকনোলজিতে কতটা পিছিয়ে আমরা

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
গভীর গর্তে শিশু; আলভী বললেন, টেকনোলজিতে কতটা পিছিয়ে আমরা ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। উদ্ধারকাজে ধীরগতি এবং কর্তৃপক্ষের অবহেলা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।


সাজিদের কথা ভাবতে গিয়ে নিজের সন্তানের কথা মনে পড়ছে জানিয়ে আলভী লেখেন, কোথায় নিরাপদ আমরা? কোথায় নিরাপদ আমাদের শিশুরা? শিশু সাজিদের কথা ভাবলেই নিজের সন্তানের কথা মাথায় ঘুরছে। উদ্ধার কাজে দীর্ঘসূত্রিতা এবং প্রযুক্তির অপ্রতুলতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, ২৪ ঘণ্টা পার হয়ে গেল, সাজিদ কি আর নিঃশ্বাস পাচ্ছে? প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা? টেকনোলজিতে কতটা পিছিয়ে আমরা?? এবং সবশেষে দায়িত্বহীনতায় কতটা ঊর্ধ্বে আমরা! এক বছর আগের খনন করা কূপ এখনো মুখখোলা!!!


এক বছর ধরে কূপটি অরক্ষিত রাখার চরম দায়িত্বহীনতার জন্য তিনি এই সমাজ ও জাতির পক্ষ থেকে শিশুটির কাছে ক্ষমা চেয়েছেন।


সবশেষে অভিনেতা লেখেন, সাজিদ, বাবা এই পৃথিবী, এই মানুষ, এই দেশ, এই দায়িত্বহীন জাতিকে তুমি কোনোদিন মাফ কইরো না।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি