ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

ওবায়দুল কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি

জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদের ও সাবেক ঢাবি ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ডাকসুর তিন নেতা
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩২ সময়
ওবায়দুল কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদের ও সাবেক ঢাবি ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ডাকসুর তিন নেতা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেন তারা। জবানবন্দি দেয়া অপর দুইজন হলেন, ডাকসু সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী, পরিবহন সম্পাদ আসিফ আব্দুল্লাহ জবানবন্দি দেন।


জবানবন্দি শেষে সাদিক কায়েম বলেন, শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর নির্দেশনা দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ সেইফ এক্সিট দিতে চেষ্টা করছে। এ সময় শেখ হাসিনাসহ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি।


এদিকে, গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ