ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫

৭৩ রানের লিড নিয়ে থেমেছে কিউইরা

প্রথম ইনিংসে ক্যারিবীয়দের বিপক্ষে ৭৩ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানের জবাবে ২৭৮ রানে থামে কিউইদের
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫০ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫০ সময়
৭৩ রানের লিড নিয়ে থেমেছে কিউইরা ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসে ক্যারিবীয়দের বিপক্ষে ৭৩ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানের জবাবে ২৭৮ রানে থামে কিউইদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান।


বিনা উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। কেমার রোচ উদ্বোধনী জুটি ভাঙ্গেন টম লাথামকে ফিরিয়ে। এরপর ৬৭ রানের জুটি গড়েন কনওয়ে ও উইলিয়ামসন। এই জুটির পথে কাঁটা হয়ে দাঁড়ান অ্যান্ডারসন ফিলিপ। উইলিয়ামসনকে ফেরান ৩৭ রানে। ইনিংস লম্বা হয়নি রাচিন রবীন্দ্রর, তাকে ফেরান রোচ।


এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা কনওয়ে ৬০ রানে ফেরার পর দলের হাল ধরেন মিচেল হে। ৬১ রান করে তিনিও সাজঘরে ফেরেন শিল্ডসের শিকার হয়ে। চেজের সামনে টিকতে পারেননি গলেন ফিলিপসও। শেষ পর্যন্ত ২৭৮ রানে থামে কিউইদের ইনিংস।


ক্যারিবীয়দের পক্ষে ৩ উইকেট ঝুলিতে পোরেন অ্যান্ডারসন ফিলিপ। আর কেমার রোচ শিকার করেন দুটি।


৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে উইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান। ব্যাট করছেন দুই ওপেনার– জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি