ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রুগাকে উড়িয়ে দিয়ে আর্সেনালের ছয়ে ছয়

ক্লাব ব্রুগার মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। এটি চ্যাম্পিয়নস লিগে গানারদের টানা ছয় ম্যাচে ছয় জয়।প্রিমিয়ার লিগের হারের
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৭ সময়
ব্রুগাকে উড়িয়ে দিয়ে আর্সেনালের ছয়ে ছয় ছবি : সংগৃহীত

ক্লাব ব্রুগার মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। এটি চ্যাম্পিয়নস লিগে গানারদের টানা ছয় ম্যাচে ছয় জয়।


প্রিমিয়ার লিগের হারের ধাক্কা সামলে ইউরোপের মঞ্চে দাপট দেখালো আর্সেনাল। ম্যাচের শুরুতেই মার্টিন ওডেগোরের তৈরি করা সুযোগ থেকে জালের দেখা পান মাদুয়েকে। একাই প্রতিপক্ষের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জালে বল জড়ান তিনি। ১-০ গোলের লিডে থেকে বিরতিতে যায় গানাররা।


বিরতির পর মাদুয়েকে দ্বিতীয় গোলটি করেন দুর্দান্ত এক হেডারে। এর কিছুক্ষণ পরই দূরপাল্লার শটে স্কোরশিটে নাম লেখান মার্টিনেল্লি। ক্লাব ব্রুগা কিছু পাল্টা আক্রমণ করলেও তা সফলভাবে রুখে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।


এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এছাড়া পিএসজি, ম্যানচেস্টার সিটি ও আটালান্টার সংগ্রহ ১৩ পয়েন্ট করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?