ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইমরান খান ও পিটিআই নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় পাস

'রাষ্ট্রবিরোধী' কর্মকাণ্ডের অভিযোগে পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
ইমরান খান ও পিটিআই নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় পাস ছবি : সংগৃহীত

'রাষ্ট্রবিরোধী' কর্মকাণ্ডের অভিযোগে পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে। খবর, দ্য ডনের।


প্রতিবেদন অনুসারে, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরীফ 'সেনাবিরোধী' বক্তব্য তৈরি এবং ছড়িয়ে দেয়ার জন্য ইমরানের তীব্র সমালোচনা করার কয়েকদিন পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) পাঞ্জাবের আইনসভায় প্রস্তাবটি গৃহীত হয়।


পিটিআই ও ইমরানকে 'রাষ্ট্রবিরোধী' হিসেবে বর্ণনা করে প্রস্তাবে বলা হয়েছে, দলটি 'শত্রু রাষ্ট্রের হাতিয়ার' হিসেবে কাজ করেছে এবং বিশৃঙ্খলা উসকে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।


এতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান পাকিস্তানকে প্রতিটি ফ্রন্টে রক্ষা করে এবং ভারতের মতো পাঁচগুণ বড় শত্রুকে সফলভাবে মোকাবিলা করেছে, তারা দেশের অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করার জন্য রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বক্তব্য দেয়া এবং বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগও রয়েছে।


আরও দাবি করা হয়, রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর যে কোনো নেতার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হোক এবং তাদের যথাযথ শাস্তি দেয়া হোক।


পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেছেন, পিটিআই দলটি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, তবে সরকার তাদের ওপর নিষেধাজ্ঞা বা গভর্নরের শাসন জারির মতো পদক্ষেপ বিবেচনা করতে পারে।


প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুর দিকে পাকিস্তানের তৎকালীন ফেডারেল সরকার পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং ইমরান খান, সাবেক প্রেসিডেন্ট ড. আরিফ আলভি এবং জাতীয় পরিষদের (এনএ) সাবেক ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে ধারা ৬ এর অধীনে মামলা দায়েরের আবেদন করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ