ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।


প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সেখানেই এই বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।


এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন, 'এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।


তিনি নির্বাচন করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান। তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন, তা পরিষ্কার করেননি।


যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে আগেই জানিয়েছিলেন। কিছুদিন আগে তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন।


আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ই অগাস্ট ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে তিনি শ্রম উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান।


অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা