ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাকে শেষ দেখা দেখল ভারতীয় নাগরিক

‎চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সহযোগিতায় মৃত মায়ের মরদেহ শেষবারের মতো দেখল এক ভারতীয় নাগরিক। ‎বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলা জমিনপুর
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪১ সময়
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাকে শেষ দেখা দেখল ভারতীয় নাগরিক ছবি : সংগৃহীত

‎চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সহযোগিতায় মৃত মায়ের মরদেহ শেষবারের মতো দেখল এক ভারতীয় নাগরিক। 


‎বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলা জমিনপুর গ্রামের তারা বানু (৭৫) বার্ধক্যজনিত কারণে গত সোমবার মৃত্যুবরণ করেন। ‎মায়ের মৃত্যুর খবর জানতে পেরে মেয়ে মালেকা বেগম শেষবারের তাকে দেখতে চান। কিন্তু তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার কালিয়া থানার দুশতদিঘী গ্রামের বাসিন্দা। তাই কাঁটাতারের বেড়া দাঁড়ায় বাধা হয়ে।


পরে, ভারতে অবস্থানরত মৃত তারা বানুর আত্মীয়রা মরদেহ দেখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর নিকট আবেদন করে। 


বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে, মানবিক দিক বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন, ভারতীয় নাগরিক মালেকা বেগম ও তার আত্মীয়দের মরদেহ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে। সীমান্তে মরদেহ দেখার সময় উভয় দেশের মানুষের মাঝে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। 


‎এ বিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি আমরা সবসময় মানবিক বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি। বিজিবি যে কোনো মানবিক কাজে সহানুভূতিশীল থাকবে বলে জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’