ঢাকা | |

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলামের বাড়ি মাগুরার
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ছবি : সংগৃহীত

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলামের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শাপাহাটি গ্রামে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পার্শ্ববর্তী ঢাকা-ঝিনাইদহ সড়কের মারকাজ মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে একটি ট্রাক বালু নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদের সামনে পৌঁছালে, মাগুরা থেকে বিচালি বোঝাই অন্য একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিচালি বোঝায় ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঝিনাইদহ সদর থানার জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, ট্রাক চালক রবিউল ইসলামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।


আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ