ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আইজিপি বাহারকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। এ কারণে
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
আইজিপি বাহারকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। এ কারণে শাহবাগে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।


শহীদ পিন্টু স্মৃতি সংসদ আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে সড়ক অবরোধ করে। তাতে যোগ দিয়েছে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার কয়েকশ মানুষ।


এর আগে, গত রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ বলে অভিযোগ করেন তার সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনা।


২০১৫ সালের মে মাসে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু মারা। তখন তিনি গ্রেফতার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ৩ মে তাকে কারগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হাসপাতাল তাকে মৃত অবস্থায় পেয়েছে।


পিন্টুর পরিবার তখনই এ মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিযোগ তুলে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।


এদিকে, আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের করা স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মধ্যে বর্তমান আইজিপি বাহারুল আলমের নামও ওঠে এসেছে।


প্রতিবেদনে বাহারুল আলমের নাম আসার পর তাকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান পিন্টুর সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা