ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত আফগানিস্তানে

আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। বুধবার (১১ অক্টোবর) স্থানীয়
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৭ সময়
আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত আফগানিস্তানে ছবি : সংগৃহীত
আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে।  রিখটার স্কেলে এর মাত্রা  ছিল ৬ দশমিক ৩। বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে।   

 আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, কম্পনে ২০টা গ্রাম তছনছ হয়ে গেছে। ধূলিসাৎ হয়ে গেছে হাজার দুয়েক বাড়ি। আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র মোল্লা সাইক জানিয়েছেন, সোমবার পর্যন্ত ভূমিকম্পের কারণে সে দেশে ৪,০০০ জন মারা গিয়েছেন। আজকের ভূমিকম্পে প্রাণহানি হয়েছে কিনা তা এখনও অবধি জানা যায়নি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ হাসান আখুন্দ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। ত্রাণ এবং উদ্ধারকাজের জন্য আফগান রেড ক্রিসেন্টকে দু’লক্ষ আমেরিকান ডলার সাহায্য দিয়েছে চিন। ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ৬৬ লক্ষ টাকারও বেশি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ