ঢাকা | |

টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৩, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৩, সকাল ৯:৪৬ সময়
টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গ্রাম পুলিশদের জন্য বরাদ্দকৃত বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, এনডিসি খায়রুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাগণ।

জেলার ৫৫টি ইউনিয়নে নতুন নিয়োগপ্রাপ্ত ৮৩ জন পুরুষ ও ৮ জন মহিলা গ্রাম পুলিশকে মোট ৯১ টি বাইসাইকেল ও তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ