ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে বিপুল অনুদানের ফলে তৈরি হয়েছে নগদ অর্থের (রুপি) পাহাড়! ট্রাঙ্ক
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৪ সময়
নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে বিপুল অনুদানের ফলে তৈরি হয়েছে নগদ অর্থের (রুপি) পাহাড়! ট্রাঙ্ক ভর্তি নগদ অর্থ এনে ঘরের মাঝে ঢালা হচ্ছে আর চারদিকে বসে থাকা মানুষ একটানা গুনে চলেছেন। এই বিপুল অর্থ গোনার জন্য আনা হয়েছে আধুনিক মেশিনও।


জানা গেছে, অনুদান হিসেবে এসেছে ১১টি ট্রাঙ্ক ভর্তি নগদ রুপি। আর এগুলো গোনার জন্য নিয়োগ দেয়া হয়েছে ৩০ জন কর্মীকে। এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে।


অনুদানের এই অর্থ জমা পড়েছে 'পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া'র অধীনে।


রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত যত নগদ অর্থ জমা পড়েছে, তা  আলেম-ওলামাদের উপস্থিতিতে গণনা শুরু হয়। রাত ১২টার পরও চলতে থাকে গণনার কাজ। তখন পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খোলা হয়, সেখান থেকে মেলে ৩৭ লাখ রুপি। পুরো অর্থ গণনার কাজ চলছে সিসিটিভির কড়া নজরদারিতে।


হুমায়ুন কবীর জানান, বাবরি মসজিদ নির্মাণের আগেই তিনি কতটা জনপ্রিয়, তা এই বিপুল অনুদান দেখেই বোঝা যায়। তার দাবি, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লাখ টাকা! এছাড়া, মসজিদ নির্মাণের জন্য ২ দিনেই দান হিসেবে জমা পড়েছে অন্তত ১৫ লাখ ইট।


এর আগে, ৬ ডিসেম্বর (শনিবার) বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদে আবারও বাবরি মসজিদের নির্মাণের জন্য শিলান্যাস করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। নিজে হাতে ইট নিয়ে তিনি হাজিরও হয়েছিলেন। সেখান থেকে তিনি জানিয়েছিলেন, বাবরি মসজিদ নির্মাণ করতে খরচ হবে আনুমানিক ৩০০ কোটি টাকা।


তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন। কারণ, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই নাকি বাবরি মসজিদ তৈরির জন্য ৮০ কোটি টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন। আরও বহু মানুষ টাকা দিচ্ছেন।


হুমায়ুন দাবি করেন– মুর্শিদাবাদের সঙ্গে  বীরভূম ও মালদহ থেকে বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট, সিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন। বীরভূম ও মালদহতে বাবরি মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাসও দেন হুমায়ুন।


বাবরি মসজিদ নির্মাণের জন্য যে আপাতত টাকার অভাব হবে না, তা এই বিপুল জমা অর্থ দেখে আন্দাজ করা যাচ্ছে। তবে এই নগদ অর্থ গণনার দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের স্বচ্ছতা প্রচেষ্টাকে স্বাগত জানালেও বিরোধীরা প্রশ্ন তুলেছে অনুদানের উৎস, হিসাব ও আইনি প্রক্রিয়া নিয়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ