ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে পরিবারসহ কূটনীতিক সরাচ্ছে যুক্তরাষ্ট্র ‘শাহজালাল রুমিকে গ্রেপ্তারের অভিযানে বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে’ মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান মক্কায় পড়ল হুথিদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকাসহ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ডিজিটাল যুগে ‘চোখের জিনা’ থেকে রক্ষা পাওয়ার উপায় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি, পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের রোনালদোর ৯৮২তম গোল নিয়ে তৈরি বিতর্কের অবসান

ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের

ইসলামী ব্যাংক ও জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক। তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের ছবি : সংগৃহীত

ইসলামী ব্যাংক ও জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক। তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও জামায়াত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথপকথনের ভিডিও ফাঁসের পর। 


এতে ড. শফিকুল ইসলাম মাসুদের সাথে অংশ নেন ইসলামী ব্যাংকের ইনডিপেনডেন্ট পরিচালক মো. আব্দুল জলিল। ইতোমধ্যে তাদের একটি অনলাইন ভিডিওর অংশ বিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে। যেখানে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদকে ভোটকেন্দ্রের ভেতরে-বাইরে দায়িত্ব বণ্টন নিয়ে কথা বলতে শোনা যায়। সেইসাথে, ভোট কেন্দ্রের ভেতরে বাইরের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তারা।


নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলছেন, এই বৈঠকের কথোপকথন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে আরও সতর্ক থাকার কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে। তবে অভিযুক্ত জামায়াত নেতার দাবি, সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর কোনো বিষয় ছিলো না। 


এই অভিযোগের বিষয়ে ইসলামী ব্যাংকের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর মো. আব্দুল জলিলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঢাকা মহানগন দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। তার দাবি, আলোচিত বৈঠকে শুধু নির্দিষ্ট কোনো ব্যাংক নয়, বরং ডাক্তার ও ইঞ্জিয়ারদের সংগঠনও যোগ দিয়েছিল। 


ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কনভেনশনাল ব্যাংকসহ আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ও পেশাজীবীদের যে সংগঠনগুলো রয়েছে, আমরা মাঝেমধ্যেই আলোচনায় বসি। এগুলো রেগুলার প্রোগ্রামেরই একটা অংশ। তিনি দাবি করেন, বৈঠকে একটি প্রশ্নের জবাবে নির্বাচনি কেন্দ্রের ভেতরে-বাইরে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। সেটা কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা নয়।


ড. শফিকুল আরও বলেন, যদি কেউ ভট দিতে চায় কিন্তু তার কোন দায়িত্ব পড়ে, তাহলে তিনি ভোট দিতে পারবে না। এক্ষেত্রে সংগঠনের দৃষ্টিভঙ্গিটা কি, সেটি আমরা পরিষ্কার করেছি। আপনি ভোট দিতে চাইলে আপনাকে দায়িত্ব থেকে আপনাকে ফ্রি থাকতে হবে। আর যদি মনে করেন সামগ্রিক প্রয়োজনকে সামনে রেখে দায়িত্ব পালন করা দরকার, সেক্ষেত্রে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। ইলেকশনের ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের কোন বিষয় এখানে আলোচনা করা হয়নি। 


এই অবস্থায় আসন্ন ভোটে নির্বাচনি কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা