ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের

শৈলকুপায় পুলিশ পরিচয়ে সোনার দোকানে ডাকাতি

ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারি দোকানে পুলিশ পরিচয়ে ডাকাতি করা হয়েছে। ডাকাতদল লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার ও রুপা।আজ
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৭ সময়
শৈলকুপায় পুলিশ পরিচয়ে সোনার দোকানে ডাকাতি ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারি দোকানে পুলিশ পরিচয়ে ডাকাতি করা হয়েছে। ডাকাতদল লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার ও রুপা।


আজ সোমবার (৭ নভম্বর) ভোরে উপজেলা শহরের থানা রোডে অবস্থিত ভাই ভাই জুয়েলার্সে এ ডাকাতি হয়।


স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ভাই ভাই জুয়েলার্সে একদল ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে নৈশপ্রহরীকে আটক করে।


পরে দোকানের তালা ভেঙে প্রবেশ করে কানের দুল, চেইন, আংটি, টিকলিসহ বিভিন্ন তৈরি গয়না লুট করে। যাওয়ার সময় নৈশপ্রহরী আব্দুর রশিদের চোখ-মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায় ডাকাতদল। পরে সকালে ফরিদপুরের মধুখালী এলাকায় মারধর করে তাকে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ডাকাতদল ১৫ ভরি সোনা ও ৮০ ভরি রুপার গয়না লুট করেছে বলে দাবি দোকান মালিক উজ্জল সরকারের। 


শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ডাকাতির ঘটনা নিয়ে পুলিশের একাধিক দল  কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার