রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় দিনের মতো চলছে অজ্ঞাত জুলাই শদীদদের মরদেহ উত্তোলন প্রক্রিয়া।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক ফরেনসিক দলসহ এ কার্যক্রমে অংশ নিয়েছেন সিআইডির ফরেনসিক দল।
কর্মকর্তারা জানান, রোববার শুরুর দিনে দুইজনের মরদেহ উত্তোলন করা হয়। পরে দেহাবশেষ ও সাতটি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুনরায় মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রম সময় সাপেক্ষ বলে জানান কর্মকর্তারা।
এ সময়, মরদেহ উত্তোলন প্রক্রিয়া শেষের পর স্বজনদের থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে মরদেহের নমুনা মিলিয়ে তারপর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানায় সিআইডি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন