ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 


সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। 


সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে রয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রয়েছে। 


গেল সপ্তাহে  বিএনপি ও এনসিপি প্রতিনিধির দল সিইসির সাথে বৈঠক করেছে। এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।


গত নভেম্বরে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি পুনর্গঠনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি দ্রুত এগোয়। পরে গণভোট যুক্ত হওয়ায় প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হয়। সরকার আগেই জানিয়েছিল, দুই নির্বাচন একসঙ্গে হবে।


প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে।


বর্তমানে নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার ভোটের বাইরে থাকছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা