ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

আলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের আশপাশে শনিবার (৬ ডিসেম্বর) রাতে রিখটার স্কেলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন
  • আপলোড সময় : ৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
আলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের আশপাশে শনিবার (৬ ডিসেম্বর) রাতে রিখটার স্কেলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি আলাস্কা এবং কানাডার ইউকন সীমান্তের একটি প্রত্যন্ত অঞ্চলে আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে উৎপত্তি হয়।

হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, তারা ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়ে ৯১১ নম্বরে একাধিক কল পেয়েছেন। কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যে অংশে ভূমিকম্প আঘাত হেনেছে, সেটি ছিল কম জনবসতিপূর্ণ পাহাড়ি এলাকা। স্থানীয় বাসিন্দারা তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার খবর দিয়েছেন।

শক্তিশালী ভূমিকম্পের পর ওই অঞ্চলে আরও কয়েকটি ছোট ছোট আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ