ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

‘ফিফা পিস প্রাইজ’ পেলেন ট্রাম্প

ফিফার চালু করা নতুন ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। শুক্রবার (৫
  • আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৯ সময়
‘ফিফা পিস প্রাইজ’ পেলেন ট্রাম্প ছবি : সংগৃহীত

ফিফার চালু করা নতুন ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার প্রদান করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পুরস্কারটি তুলে দেন। 


বিশ্বকাপের গ্রুপ ঘোষণার আগে মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, 'এটা আমার জীবনের অন্যতম বড় সম্মান। আমার কাছে এই পুরস্কারটি অনেক কিছু।' 


গত মাসে ফিফা কোনো বোর্ড বা কাউন্সিলের অনুমোদন ছাড়াই এই পুরস্কার চালু করে। ফিফার দাবি, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষকে এক করার জন্য কাজ করা ব্যক্তিদের সম্মানিত করতেই এই পুরস্কার। 


তবে, পুরস্কার ঘোষণার সময়, বাছাই প্রক্রিয়া প্রকাশ না করা এবং ইনফান্তিনো–ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক—সব মিলিয়ে এ নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর ট্রাম্পের জন্য এক ধরনের ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবেই এটি তৈরি করা হয়েছে।


নোবেল পুরস্কারের ক্ষেত্রে মনোনয়ন থেকে ভোট—সব কিছুই স্পষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয়। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। কিন্তু ফিফার শান্তি পুরস্কারে কোনো মনোনয়ন, কোনো বাছাই মানদণ্ড, বা বিজয়ী নির্ধারণের নিয়ম প্রকাশ করা হয়নি। ফিফার ৩৭ সদস্যের কাউন্সিলও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। 


নতুন এই পুরস্কার ঘোষণা ও ট্রাম্পকে দেওয়াকে ঘিরে নানা প্রশ্ন থাকলেও ইনফান্তিনো দৃঢ়ভাবেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করেছেন। তবে প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা থাকায় ফিফার এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা