ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাবে কি না— এ বিষয়ে রায় আজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাবে কি না, এ বিষয়ে আজ রায়ের মাধ্যমে সিদ্ধান্ত
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:১৫ সময়
নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাবে কি না— এ বিষয়ে রায় আজ ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাবে কি না, এ বিষয়ে আজ রায়ের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। 


এর আগে, গত ২৫ নভেম্বর নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয়ে করা চুক্তি নিয়ে দায়ের করা রুলের শুনানি শেষে এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। 


রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সাথে জড়িত। নির্বাচিত সরকার ছাড়া এই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে অন্তর্বর্তী সরকার দিতে পারেন না। 


যদিও পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারও এই ক্ষমতা রাখে। 


এর আগে, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি