ঢাকা | |
সংবাদ শিরোনাম :

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

ঢাকার মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় এসে পড়ায় রেল চলাচল বন্ধ ছিল ১৫ মিনিট। আজ বুধবার (৩ ডিসেম্বর)
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৩ সময়
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল ছবি : সংগৃহীত

ঢাকার মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় এসে পড়ায় রেল চলাচল বন্ধ ছিল ১৫ মিনিট। আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য বেলা ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে সেটি অপসারণ করে ১২টা ৩৭ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।


যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল দুঃখ প্রকাশ করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ