ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানি শেষ, আদেশ আগামীকাল

অন্তবর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আপিল বিভাগ।
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৭ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৭ সময়
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানি শেষ, আদেশ আগামীকাল ছবি : সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আপিল বিভাগ। 


বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন।


শুনানি করেন অ্যার্টনি জেনারেল, অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এবং একজন আইনজীবী। এ সময়, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। 


এ মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। 


যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে। 


এর আগে, গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে নেননি হাইকোর্ট। খারিজ করে দেয়া হয়েছিল রিটটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ