ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

'রপ্তানিখাতের নতুন সম্ভাবনাময় গন্তব্য হতে পারে জিবুতি'

টেকসই রপ্তানিখাতের জন্য দরকার পণ্যের বৈচিত্রকরণ। এক্ষেত্রে নতুন গন্তব্য হতে পারে আফ্রিকার দেশ জিবুতি। অর্থনৈতিক অঞ্চল তৈরি করে
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
'রপ্তানিখাতের নতুন সম্ভাবনাময় গন্তব্য হতে পারে জিবুতি' ছবি : সংগৃহীত

টেকসই রপ্তানিখাতের জন্য দরকার পণ্যের বৈচিত্রকরণ। এক্ষেত্রে নতুন গন্তব্য হতে পারে আফ্রিকার দেশ জিবুতি। অর্থনৈতিক অঞ্চল তৈরি করে সেখানে বিনিয়োগ করা সম্ভব, এতে বাণিজ্যে পাবে নতুন মাত্রা। 


মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-জিবুতি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে এমন পরামর্শ দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত আবদিল্লাহি আসোয়েহ ইসে। 


বাংলাদেশে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত আবদিল্লাহি আসোয়েহ ইসে বলেন, এরই মধ্যে জাপান, ভারত, কোরিয়া, ইতালির মতো দেশ পণ্য উৎপাদন করছে জিবুতিতে। পণ্য পরিবহণে সুবিধা এবং উৎপাদন ব্যয় কম থাকায় সুফল মিলছে। বাংলাদেশও এই সুবিধা নিতে পারে। উন্মোচন হতে পারে ব্যাবসা ও বিনিয়োগের নতুন দ্বার। 


বক্তারা আরও জানান, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সাথে সংযোগকারী বাণিজ্যিক প্রবেশদ্বার জিবুতি। বিশ্বের ৩০ শতাংশের বেশি জাহাজ এই দেশ হয়ে লোহিত সাগরে প্রবেশ করে সুয়েজ খালের দিকে যায়। দেশটিতে ওষুধ, পাটের বস্তা ও ব্যাগ, নিটওয়্যার, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন সম্ভব। 


এ সময়, ভৌগোলিকভাবে ভালো অবস্থান, নিরাপদ এবং অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করায় বাণিজ্য সম্ভাবনা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা