ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৯ সময়
আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেয়া হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ইউএনওদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে চার, চট্টগ্রাম বিভাগে ৭, খুলনা বিভাগে ১২, রংপুর বিভাগে ১১, রাজশাহী বিভাগে ১৪, সিলেট বিভাগের ৮ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় তিনজন নিয়োগ পেয়েছেন।


এতে উল্লেখ করা হয়, এসব কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় আগামী ৪ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তারা।


এর আগে, গত ২৬ নভেম্বর ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়। এ নিয়ে মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিলো অন্তর্বর্তী সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ