ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

আ. লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল : নুর

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন,
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১২ সময়
আ. লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল : নুর ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ঐতিহাসিকভাবে ভারতের একটা লেজুরভিত্তিক রাজনৈতিক দল ছিল। যার ফলে তারা ১৬ বছরে বাংলাদেশকে কার্যত ভারতের হাতেই তুলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল।


একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, বাংলাদেশে আমরা শক্তিশালী আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি, যেটা প্রমাণ করবে আইনের কাছে সবাই জবাবদিহিতা করতে বাধ্য কিংবা আইনের দৃষ্টিতে সবাই সমান। আমরা দেশে চলছি, আমাদের মধ্যেও একটা শঙ্কা কাজ করে। কয়েকদিন আগে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে। মোহাম্মদপুরে যুবদলের নেতাকে গুলি করে মেরেছে।


পুরান ঢাকায়ও গুলি করে চলে যাচ্ছে। যে ফেসিবাদী শক্তিকে আমরা হটিয়েছি, পরাজিত করেছি ও জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা নানাভাবে ফিরে আসার জন্য ছক আঁকছে।  তিনি আরো বলেন, ২০১৮ সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন জাহাঙ্গীর কবির নানক ও এনামুল হক শামীমকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে এই বিষয়টা ডিল করার। সেজন্য আমরা সংসদ ভবনে বসে ছিলাম।


সেই সময় তারা গল্পের ছলে বলেছিলেন— ‘মিয়া আন্দোলন তো আমরা একসময় করেছি। ২০০৬ সালে বিএনপি-জামায়াতকে হঠানোর জন্য লগি-বৈঠার আন্দোলন। ওপার থেকে এপারে এসে বাংলাদেশের সিম আমরা ঢুকিয়েছি। এখানে লোকজনকে পিকেটিং করানো, বোম মারানো, ককটেল মারানো যা করা দরকার, ভাঙচুর করে আবার ওইপারে চলে গেছি। বিএসএফ আমাদের সেই সুযোগ দিয়েছে।

’ এখন যে দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, চিহ্নিত অপরাধী, দাগী অপরাধী, অপরাধ ঘটানোর পরে তাদের সীমান্ত দিয়ে নিরাপদে পার করে দেবে এ ধরনের পরিস্থিতি হতে পারে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’