ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

টস হেরে ফিল্ডিংয়ে ভারত

গত ৫ অক্টোবর ভারত বিশ্বকাপ শুরু হলেও ৮ তারিখ এসে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ। বিশ্বকাপের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৩, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৩, দুপুর ২:২৪ সময়
টস হেরে ফিল্ডিংয়ে ভারত ছবি : সংগৃহীত
গত ৫ অক্টোবর ভারত বিশ্বকাপ শুরু হলেও ৮ তারিখ এসে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ। বিশ্বকাপের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামছে স্বাগতিক ভারত। আর প্রথম ম্যাচেই টস জিতে ভারতকে প্রথমে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা ভারত দলে। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার শুবমান গিল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর তাই খেলতে পারছেন না বিশ্বকাপের প্রথম ম্যাচে।

চেন্নাইয়ে অবস্থিত এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। ব্যাটিং সহায়ক এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ৩৪টি ওয়ানডের ভেতর ১৭টিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। আর রান তাড়া করে জয়ের সংখ্যা ১৬টিতে।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ