ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈচিত্র্যময়তার ধারক সত্যজিৎ রায় শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না: নজরুল ইসলাম টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের পররাষ্ট্র উপমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী কোমুরা মাসাহিরো।রোববার (৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৩, দুপুর ১২:২৩ সময়
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের পররাষ্ট্র উপমন্ত্রীর সাক্ষাৎ ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী কোমুরা মাসাহিরো।

রোববার (৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, শনিবার (৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন জাপানের উপমন্ত্রী। বৈঠকে তাদের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম বলেন, নির্বাচন প্রসঙ্গে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের ইচ্ছাটা পুনর্ব্যক্ত করেছি। কিন্তু বাংলাদেশ জাপানের মধ্যে যে সম্পর্ক, দু–একটি রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে যে ধরনের উদ্বেগ ও অন্যান্য বিষয়ে শুনেছেন, এ ধরনের কিছু তাদের নেই। আমরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। যেটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন। আর সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর।

জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় জাপান সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে জাপান স্বেচ্ছায়, মর্যাদার ভিত্তিতে ও নিরাপদে রোহিঙ্গাদের প্রত্যাবাসন আশা করে। মিয়ানমার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সেটাই প্রত্যাশা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ