ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ভেতরেই আবার সশরীরে ক্লাস শুরু করেছে গাজার ইসলামিক ইউনিভার্সিটি। যুদ্ধের ক্ষতচিহ্ন এখনও রয়ে গেলেও
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ভেতরেই আবার সশরীরে ক্লাস শুরু করেছে গাজার ইসলামিক ইউনিভার্সিটি। যুদ্ধের ক্ষতচিহ্ন এখনও রয়ে গেলেও শিক্ষার্থীদের ক্লাসে ফেরাটা গাজাবাসীর জীবনসংগ্রাম ও দৃঢ় প্রত্যয়ের নতুন বার্তা দিচ্ছে। রোববার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 


ইসরায়েলি বিমান হামলায় বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবন আংশিক ধসে পড়েছিল। অনেক শ্রেণিকক্ষই পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। সেই ভাঙাচোরা দেয়াল মেরামত করে সীমিত পরিসরে ক্লাস চালু করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা দীর্ঘ বিরতির পর ফাটা দেয়াল ও ক্ষতিগ্রস্ত ভবনের মধ্য দিয়েই ফিরে এসেছে শ্রেণিকক্ষে।


বিশ্ববিদ্যালয়ের কিছু ভবন বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। যাদের ঘরবাড়ি গণহত্যায় ধ্বংস হয়ে গেছে, তারা এসব ভবনেই আশ্রয় নিয়েছেন। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রশাসন জরুরি ভিত্তিতে এসব পরিবারের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।


গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, চলমান গণহত্যায় এখন পর্যন্ত ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আর ৩৯২টি প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত—ফলে গাজার শিক্ষা কাঠামো প্রায় ভেঙে পড়ার উপক্রম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ