ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের সখিপুরে পিতাকে হত্যা করার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে পিতাকে হত্যা করার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।


রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।


টাঙ্গাইল আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের বসতবাড়িতে পিতা আব্দুস সামাদকে নৃশংসভাবে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই রামদা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।


পরে নিহতের ভাই আবদুর রশিদ সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। আসামিকে গ্রেফতারের পর আদালতে সকল সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ ঘটনার প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হওয়ায় বিচারক ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত মানুষের মাঝে স্বস্তির সঞ্চার হয়। রাষ্ট্রপক্ষ জানায়, এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস