ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

এশিয়ায় সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র!

এশিয়া মহাদেশে সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা চীন থেকে ৩০ পয়েন্টেরও বেশি ব্যবধানে পিছিয়ে
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২১ সময়
এশিয়ায় সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র! ছবি : সংগৃহীত

এশিয়া মহাদেশে সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা চীন থেকে ৩০ পয়েন্টেরও বেশি ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে ভারত। অস্ট্রেলিয়া ভিত্তিক থিংক ট্যাংক লোওয়াই ইনস্টিটিউটের 'এশিয়া পাওয়ার ইনডেক্স-২০২৫'-এ উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশের অবস্থান গতবারের মতোই ২০ নম্বর। তবে আগের বছরের চেয়ে শূন্য দশমিক চার পয়েন্ট কমেছে ঢাকার।


মূলত, ২০১৮ সাল থেকেই প্রতিবছর এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর তালিকা প্রকাশ করে অস্ট্রেলিয়া ভিত্তিক থিংক ট্যাংক এবং গবেষণা সংস্থা লোওয়াই ইনস্টিটিউট। বরাবরের মতো এবারও তারা প্রকাশ করেছে 'এশিয়া পাওয়ার ইনডেক্স'।


২৭টি দেশ এবং অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাবসহ আট বিষয়ে ১৩১টি সূচক মূল্যায়ন করা হয়। নিজ গবেষণা এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে আমলে নিয়ে, পয়েন্ট দেয়া হয়। 


লোওয়াই ইনস্টিটিউটের তথ্যমতে, বরাবরের মতোই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটির পয়েন্ট ৮০দশমিক ৪। যদিও, এবার তাদের পয়েন্ট নিজেদের অতীত রেকর্ডের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। পরের অবস্থানে থাকা চীনের সাথেও তাদের  ব্যবধান ২০২০ সালের পর সবচেয়ে কম। ৭০ পয়েন্টের বেশি থাকায় এই দুই দেশকে চিহ্নিত করা হয়েছে সুপার পাওয়ার হিসেবে।


গত বছরের মতো এবারও তিন নম্বরে ভারত। তবে, পয়েন্ট বেড়ে ৪০ হওয়ায় রিপোর্টে তাদের মেজর পাওয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে। জাপান, রাশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানসহ ১৫টি দেশ ১০ পয়েন্টের বেশি নিয়ে রয়েছে মিডল পাওয়ারের তালিকায়। 


বাংলাদেশ রয়েছে গতবারের মতই ২০ নম্বরে। তবে ২০২৪ সালে পয়েন্ট ছিলো ৯ দশমিক চার, এবার যা কমে দাড়িয়েছে ৯-এ। তালিকায় পরের তিন অবস্থানে শ্রীলঙ্কা, লাওস ও মিয়ানমার। ২৭ দেশ ও অঞ্চলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পাপুয়া নিউগিনি।


উল্লেখ্য, ২০২৪ সালের তুলনায় এ বছর সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে উত্তর কোরিয়ার, ভিয়েতনাম ও চীনের। সবচেয়ে কমেছে যুক্তরাষ্ট্রের। পয়েন্ট কমার তালিকায় পরের দুই অবস্থানে বাংলাদেশ ও তাইওয়ান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ