ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

মোহাম্মদপুরে বুনিয়া সোহেলসহ গ্রেফতার ৩, বিদেশি পিস্তল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ১:৩ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ১:৩ সময়
মোহাম্মদপুরে বুনিয়া সোহেলসহ গ্রেফতার ৩, বিদেশি পিস্তল উদ্ধার ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


সেনাবাহিনী জানিয়েছে, শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সোহেলকে তার প্রতিপক্ষ গ্রুপ গণপিটুনি দিচ্ছে- এমন খবর পান তারা। পরে সেনাবাহিনীর তিনটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 


এ ঘটনার পরপরই হাসপাতাল এবং শের-ই-বাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তার দুই সহযোগী নয়ন ও রাব্বিকে। সেনা টহলদল তাদের শনাক্তের পর আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে সেনাবাহিনীর ছয়টি টহল দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি দু'টি পিস্তল এবং ৬ রাউন্ড গুলি। 


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আহত বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৩৮ থেকে ৪০টি মামলা রয়েছে গত এক বছরে মোহাম্মদপুর এলাকায় তার গ্যাংয়ের হাতে ৭ থেকে ৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 


গতকাল হামলায় আহত হওয়ার পর তার দুই সহযোগী আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। টহল দল সময়মতো তাদের গ্রেফতার করায় বড় ধরনের রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে। অভিযান শেষে হাসপাতালের পুলিশ প্রহরায় থাকা অবস্থায় বুনিয়া সোহেলকে গ্রেফতার দেখানো হয়। একই সঙ্গে আটক দুই সহযোগী ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 


এ ঘটনার পর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ