দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার এক রাজনীতিক, যার নাম অ্যাডলফ হিটলার উউনোনা। এই রাজনীতিক টানা পঞ্চমবারের মতো স্থানীয় নির্বাচনে জয় পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী অ্যাডলফ হিটলার উউনোনা উত্তরাঞ্চলীয় ওশানা অঞ্চলের ওমপুন্ডজা কনস্টিটুয়েন্সিতে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
দ্য নামিবিয়ান নামে স্থানীয় একটি পত্রিকাকে উউনোনা জানান, এখন তার নাম শুধু 'অ্যাডলফ উউনোনা'। অনেকে আমাকে অ্যাডলফ হিটলার বলে ডাকেন এবং আমার সঙ্গে এমন একজনকে যুক্ত করেন, যাকে আমি কখনো চিনতামই না।’
নামিবিয়ার ক্ষমতাসীন দলের এই কাউন্সিলর আরও বলেন, ‘আমার নাম নিয়ে আলোচনা করার কোনো কারণ নেই।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন