ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী টেকনাফ সীমান্তের ওপারে বাড়ছে সংঘাত, এপারে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা জমি নিয়ে বিরোধে বগুড়ায় সংঘর্ষ, নিহত ১ খেজুর রক্তে শর্করা ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত: রণধীর জয়সোয়াল ‘স্যার’ না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ আমিরের তৃতীয় বিয়ের অতিথি তালিকায় প্রাক্তন দুই স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা সমর্থকদের তোপ ও সরকারি তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ বাপ-দাদা-নিজেরসহ ১৬টি নথি দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ আসামের আমিনুল জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না

মিরাজের ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিয়ে ২৭
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৪ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৪ সময়
মিরাজের ফিফটি, জয়ের পথে বাংলাদেশ ছবি : সংগৃহীত
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। তবে দুর্দান্ত ফিফটি তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের পথে রেখেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে মিরাজের ফিফটিতে জয়ের পথে রয়েছে বাংলাদেশ।

আফগানদের ১৫৭ রানের জবাবে শুরুতেই ব্যাটিংয়ে বেশ তাড়াহুড়ো দেখায় টাইগাররা। পঞ্চম ওভারে বিদায় নেন ওপেনার ওপেনার তানজিদ (৫)। নাজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন টাইগার ওপেনার। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার লিটন দাসও। ১৮ বলে ১৩ রানে থেমেছেন ডানহাতি এই ওপেনার।

২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ দল। তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন পঞ্চাশার্ধ জুটিতে আফগানদের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত ও মিরাজ। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন ডানহাতি এই অলরাউন্ডার। ৫৮ বলে ৪টি চারের সাহায্যে মাইলফলকে পৌঁচ্ছান মিরাজ। ফিফটি পূরণের পথে ১৭ ও ২৪ রানে দুইবার জীবন ফেরত পান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী