ঢাকা | |

বাবর–রিজওয়ানকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মঈন খানের

পাকিস্তান ক্রিকেটে আবারও উঠেছে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সাবেক অধিনায়ক মঈন খান দাবি করেছেন, ব্যক্তিগত বিদ্বেষ থেকেই বাবর
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
বাবর–রিজওয়ানকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মঈন খানের ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে আবারও উঠেছে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সাবেক অধিনায়ক মঈন খান দাবি করেছেন, ব্যক্তিগত বিদ্বেষ থেকেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে একাধিক টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমের দলে ফেরা হলেও রিজওয়ান এখনো দলের বাইরে। বিষয়টি দেখে বিস্মিত পাকিস্তানের ৫৪ বছর বয়সী এই সাবেক কোচ ও অধিনায়ক।


মঈন বলেন, ‘বাবর আর রিজওয়ানের মতো খেলোয়াড়ের কোনো বিকল্প পাকিস্তানের হাতে নেই। তাহলে কেন তাদের বাদ দেওয়া হলো? আমার মতে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে। অন্য খেলোয়াড়দের স্ট্রাইক রেটও বিচার করা উচিত।’—সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে এমন দাবি তোলেন তিনি।


দক্ষিণ আফ্রিকা সিরিজের পর পাকিস্তান শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো নিজেদের স্থিতিশীলতা খুঁজে বেড়াচ্ছে দল।


এদিকে চলমান শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমের ফর্মও মাঝারি মানের। চার ম্যাচে ৯০ রান করেছেন তিনি, সর্বোচ্চ ৭৪।

গড় ২২.৫০ এবং স্ট্রাইক রেট ১১৩.৯২।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?