ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

দুই দিনে শেষ হওয়া পার্থের পিচ নিয়ে যা বললো আইসিসি

অ্যাশেজের প্রথম টেস্টে বল গড়িয়েছে মাত্র ৮৪৭টি। অস্ট্রেলিয়ায় হওয়া সবচেয়ে সংক্ষিপ্ত (বলের হিসাবে) টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি দ্বিতীয়।
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
দুই দিনে শেষ হওয়া পার্থের পিচ নিয়ে যা বললো আইসিসি ছবি : সংগৃহীত

অ্যাশেজের প্রথম টেস্টে বল গড়িয়েছে মাত্র ৮৪৭টি। অস্ট্রেলিয়ায় হওয়া সবচেয়ে সংক্ষিপ্ত (বলের হিসাবে) টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি দ্বিতীয়। সব মিলিয়ে পার্থে দেড় দিনেরও কম সময় খেলা হয়েছে। এই ম্যাচের পিচ নিয়ে এবার মুখ খুলল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 


পার্থ স্টেডিয়ামের এই পিচকে আইসিসি সর্বোচ্চ ‘ভেরি গুড’ বা ‘খুব ভালো’ রেটিং দিয়েছে। ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে তার প্রতিবেদনে পার্থের উইকেটকে পিচ মূল্যায়ন নীতিতে সর্বোচ্চ রেটিং দিয়েছেন।


এই রেটিংয়ের মানে হলো– বলের ভালো ক্যারি, সিম মুভমেন্ট কম, আর ম্যাচের শুরুতে ধারাবাহিক বাউন্স, যা ব্যাটার ও বোলারদের জন্য লড়াইটা ভারসাম্যপূর্ণ করে।


পার্থে প্রথম তিন ইনিংসেই দাপট ছিল পেসারদের। মিচেল স্টার্ক নেন ৭ উইকেট। এরপর ইংলিশ বোলাররাও দারুণ বোলিং করে প্রথম দিনেই অজিদের ১২৩ রানে ৯ উইকেট তুলে নেয়। বেন স্টোকস নেন পাঁচ উইকেট। কার্স-আর্চাররাও জ্বলে ওঠেন। প্রথম দিনে সব মিলিয়ে উইকেট যায় ১৯টি।


দ্বিতীয় দিনে ইংল্যান্ড লিড বাড়িয়ে ১০৫ করে ফেলে। কিন্তু স্কট বোল্যান্ডের দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ২৯ ওভারের মধ্যে ৮ উইকেটের জয় পায়। উসমান খাজা আহত হওয়ায় ট্রাভিস হেড ওপেন করে ৮৩ বলে ১২৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন।


আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে গ্যাবায় শুরু দিন-রাতের টেস্ট। এর আগে, ২০২২-২৩ মৌসুমে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুই দিনে শেষ হয়ে গিয়েছিল। সেই ম্যাচের পিচটি অতিরিক্ত ঘাস থাকায় ‘বিলো অ্যাভারেজ’ রেটিং পেয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা