ঢাকা | |

সাকিবের বলে ইব্রাহিম আউট

বাংলাদেশের বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায়
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৫৭ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১১:৫৭ সময়
সাকিবের বলে ইব্রাহিম আউট ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায় টসভাগ্যে জিতেছে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নেন সাকিব। তবে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেছেন। তবে পরের ওভারে এসে ঠিকই উইকেটের দেখা পেয়েছেন। ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হেনেছেন বাংলাদেশ অধিনায়ক। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ