ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় উঠতে গিয়ে ২ জন নিহত

নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠার সময় প্রাণ হারিয়েছেন দুই পর্বতারোহী। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় উঠতে গিয়ে ২ জন নিহত ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠার সময় প্রাণ হারিয়েছেন দুই পর্বতারোহী। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বিবিসি। 


আজ বুধবার (২৬ নভেম্বর) মাউন্ট কুক পর্বত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। 


বিবিসি জানায়, চারজনের একটি দল ৩,৭২৪ মিটার উঁচু চূড়াটিতে আরোহণের চেষ্টা করছিলেন। 


এর আগে, গত সোমবার যাত্রা করেছিল গাইডসহ চারজনের একটি দল। হঠাৎ তুষার ধসে পাহাড় থেকে ছিটকে পড়ে তারা। হেলিকপ্টার নিয়ে রাতভর অভিযান চালায় উদ্ধারকারী দল। ভোরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় দুইজনকে। পরবর্তীতে উদ্ধার করা হয় বাকি দুইজনের মরদেহ। 


উল্লেখ্য, দক্ষিণ আল্পসের ওপরে অবস্থিত আওরাকি মাউন্ট কুকের শীর্ষে পর্বতারোহণ অনেকক্ষেত্রে অভিজ্ঞ পর্বতারোহীদের জন্যও কঠিন হয়ে দাঁড়ায়। এর কারণ হল- পর্বতশৃঙ্গটির বড় বড় ফাটল এবং অপ্রত্যাশিত বৈরী আবহাওয়া। এর আগেও ঝুঁকিপূর্ণ পর্বতশৃঙ্গটি আরোহনে গিয়ে প্রায়ই তুষারধসের মুখোমুখি হন অভিযাত্রীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন