ঢাকা | |

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর ভারতের মাটিতে ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। কিছু
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৫২ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৫২ সময়
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ছবি : অনলাইন
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর ভারতের মাটিতে ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ।  কিছু সময় আগে বিশ্বকাপ মিশনে নিজেদের টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

দলে আছেন স্বীকৃত দুই ওপেনারই-লিটন ও তানজিদ।

বাংলাদেশ নামছে তিন পেসার-তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে দুই স্পিনার-সাকিব ও মিরাজকে নিয়ে। সঙ্গে আছেন মাহমুদউল্লাহ।  

ফলে একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।

বাংলাদেশের একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ