ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তারেক রহমানের সমবেদনা

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নিজের
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তারেক রহমানের সমবেদনা ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই সমবেদনা জানান তিনি।


তারেক রহমান লেখেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে দৃঢ়ভাবে আশা করছি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে অনেকের বাড়ি-ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।


তিনি আরও লেখেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর প্রাণপন প্রচেষ্টার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্ণ সংহতি জানাচ্ছে । তাদের এই চেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। 


প্রসঙ্গত, আজ মঙ্গলবার বিকেলে ৫টার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করেছে। আগুনে বস্তির প্রায় ১৫০০ ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা