ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে: আমীর খসরু ছবি : সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


আমীর খসরু বলেন, বর্তমানে কর্মসংস্থানের অভাবে অনেকেই বেকার। বেকারত্ব ঘোচাতে বিএনপির এই চ্যালেঞ্জ নিয়েছে। এর জন্য যত বিনিয়োগ করা দরকার, তা করা হবে। সারাদেশে স্কিল সেন্টার করা হবে। পাশাপাশি সকলের জন্য বিনাপয়সায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এমনকি গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে।


শিক্ষার্থীদের শিক্ষার উপর আগামীর বাংলাদেশ নির্ভরশীল উল্লেখ করে আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীর নেতৃত্বে। কারণ মেধার রাজনীতি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য প্রাথমিক বিদ্যালয়েই কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি