ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এ নিয়ে ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৭ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৭ সময়
চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এ নিয়ে ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজির ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ের এ তারিখ নির্ধারণ করেন।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।


রিটকারী বিএনপির আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।


আর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে—এটা ভ্রান্ত ধারণা। অন্তর্বর্তী সরকার বন্দরের টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত সরকারের মতোই।


এর আগে, গত ২০ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’