ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

বাউল আবুল সরকার যা করেছে তার জন্য মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খাঁন

ধর্ম অবমাননার দায়ে গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৭ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫৭ সময়
বাউল আবুল সরকার যা করেছে তার জন্য মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খাঁন ছবি : সংগৃহীত

ধর্ম অবমাননার দায়ে গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। 


মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজ বাসা ঝিনাইদহ সদর উপজেলার চর মুরারীদহ গ্রামে এ দাবি করেন তিনি।


রাশেদ খাঁন বলেন, বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না। কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু বা অন্য ধর্ম নিয়েও কটূক্তি করার অধিকার কারও নেই।


তিনি আরও বলেন, সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্মপালনের অধিকার পাবে। কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারও নেই। যারা বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন, তারা আগে তার বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। আমরা সমাজে শান্তি চাই। ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না।


এ সময়, বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরবর্তীতে কেউ আর এমন কটূক্তি করবেনা বলেও উল্লেখ করেন তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি