এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
আজ সোমবার (২৪ নভেম্বর) চীনের চংকিংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে এই জয় পায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
বাছাইপর্বে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এর আগে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ব্রুনেইয়ের জালে এক হালি গোল দেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও চার গোল।
এ ম্যাচে বাংলাদেশের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে না পারলেও জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। আর মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ করেন একটি করে গোল।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন